২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

ওসমানীনগরে বিট পুলিশিং সভা, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৩ এপ্রিল, ২০২৬ ৫:৪০ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেয় পুলিশ প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত সভায় বক্তারা জানান, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজ ও জাতির জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এজন্য এলাকাবাসী, জনপ্রতিনিধি, শিক্ষক ও অভিভাবকদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সন্দেহভাজন মাদক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধও করা হয়।

সাবেক ইউপি সদস্য শাইস্তা মিয়ার সভাপতিত্বে এবং শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, এসআই নাঈমুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর, বিট পুলিশিং, মাদকবিরোধী অভিযান, সিলেট খবর, জিরো টলারেন্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ