১৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়: এডিসি মাসুদ

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ন


সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, ‘জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি লক্ষ্যণীয়। আজকের বিজ্ঞান মেলা পরিদর্শন করে আমার ভাবনা আরও সুদৃঢ় হয়েছে। জামেয়ার সমৃদ্ধ আয়োজন দেখে সত্যিই অভিভূত হয়েছি, যা সচরাচর সবখানে চোখে পড়ে না জ্ঞান-বিজ্ঞানে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রগতি দেশ-জাতির জন্য সম্ভাবনমায়’

 

রোববার (১২ এপ্রিল) নগরীর পাঠানটুলার শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদরাসা কর্তৃক আয়োজিত দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 
তিনি বলেন, ‘যুগের চাহিদা পূরণ করে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। যুগোপযোগী শিক্ষা ছাড়া প্রতিযোগিতায় টিকে থাকা যায় না। শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সময়োপযোগী ভূমিকা পালনের বিকল্প নেই।’
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারি মো. জাহেদুর রহমান চৌধুরী এবং নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ গোলাম রাব্বানী।

 

বিজ্ঞান মেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুল মোতালেব ইবনে কাবেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার এবং উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন। এ ছাড়া জামেয়ার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

 

বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও সামগ্রী তৈরি করে প্রদর্শন করে। এসব প্রদর্শনীর মধ্য থেকে সেরা উদ্ভাবনগুলো বাছাই করে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রধান অতিথি মাসুদ রানা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ