২৬ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

নানা আয়োজনে নবীনদের বরণ করল এমসি কলেজ ডিগ্রি ক্লাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন


উৎসবমুখর পরিবেশে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ-এ ডিগ্রি পাস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকালে কলেজ অডিটোরিয়ামে ডিগ্রি ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীনদের বরণকে ঘিরে সকাল থেকেই মুখর ছিল ক্যাম্পাস। রঙিন সাজে সজ্জিত অডিটোরিয়ামে ফুল দিয়ে নবাগতদের স্বাগত জানানো হয়। পরিচিতি পর্বের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। তিনি বলেন, ‘ডিগ্রি মানে পিছিয়ে পড়া নয়, শিক্ষার মূল উদ্দেশ্য একজন ভালো মানুষ হওয়া। আমাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে। ডিগ্রির শিক্ষার্থীরা সমাজের সমান অবদান রাখে। সমাজে প্রত্যকটা মানুষের গুরুত্ব রয়েছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন ডিগ্রি ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ, নবীন বরণ, সিলেট শিক্ষা, ডিগ্রি ক্লাব, সাংস্কৃতিক অনুষ্ঠান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ