মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল সিলেটের ‘মেডিলিংক এআই’
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ন
সিলেট বিভাগে এখনো ২৬০টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই জাতীয় সংসদে এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এতে করে বিভাগের প্রাথমিক শিক্ষা বিস্তারে বড় ঘাটতির বিষয়টি আবারও সামনে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে লিখিত প্রশ্নোত্তরে এ তথ্য তুলে ধরা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন-এর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের প্রতিটি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। তার দেওয়া তথ্য অনুযায়ী, সারাদেশে মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, যার মধ্যে সিলেট বিভাগের সংখ্যা ২৬০।
সংসদে উপস্থাপিত বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুরে ৩৭টি, খুলনায় ৩৪৯টি, বরিশালে ৪৫টি এবং ময়মনসিংহে ২৬৬টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।
শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে এসব বিদ্যালয়বিহীন গ্রামে নতুন স্কুল স্থাপনের প্রস্তাব এলে প্রয়োজনীয়তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।
সিলেট, শিক্ষা, শিক্ষামন্ত্রী, প্রাথমিক বিদ্যালয়, আ ন ম এহছানুল হক মিলন