উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর নেতৃবৃন্দ।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরের কাজির বাজার তোপখানায় মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে জিডিএফ-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেট অঞ্চল ও বিভাগের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, সেবা, অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান, পুনর্বাসন এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দাবি ও প্রস্তাব মন্ত্রীর কাছে তুলে ধরেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব দাবি ও প্রস্তাব ধৈর্যসহকারে শুনেন এবং প্রতিবন্ধী মানুষের কল্যাণে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মন্ত্রীকে জিডিএফ-এর কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণও জানানো হয়।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জিডিএফ-এর সদস্য ফাতেমা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, বাপ্পী আহমদ, সদস্য ববি বেগম, জিডিএফ পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাবরক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগমসহ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান জিডিএফ-এর মহাসচিব বায়জিদ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বাণিজ্যমন্ত্রী, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন, সৌজন্য সাক্ষাৎ