উন্নয়ন অগ্রযাত্রায় ২০ বছর ধরে নিরলস ভূমিকা রাখছে দৈনিক সবুজ সিলেট
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। এতে অনেক পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
রোববার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) জনস্বার্থে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তিনি সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও এলাকার জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, অনেক স্থানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসছেন—যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতাই সংকট উত্তরণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় আপাতত ঢাকায় অবস্থান করলেও তিনি দ্রুত সময়ের মধ্যে এলাকায় ফিরে এসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
এমপি জীবন দলমত নির্বিশেষে সকল নেতাকর্মী, বিত্তবান ব্যক্তি ও সমাজের সচেতন মানুষকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই দুঃসময়ে মানবিক সহায়তাই হতে পারে মানুষের সবচেয়ে বড় ভরসা।
সবশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন চলমান দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ মেলে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে।
হবিগঞ্জ-২, এমপি সাখাওয়াত, দুর্ভোগ, দুর্যোগ