বাণিজ্যমন্ত্রীর সঙ্গে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন
সিলেটে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’। মেলাকে সফল করতে কমল সাহিত্য পরিষদের উদ্যোগে লেখক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজনআহমদসাজু। তিনি বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এ গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, লেখক ও সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনকে সফল করতে সহায়ক হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কবি মুহিতচৌধুরী, সাংবাদিক এমজেএইচজামিল, কবি ও সাংবাদিক মোহাম্মদনুরুলইসলাম, সাংবাদিক ও ছড়াকার লোকমানআহমদ, সাংবাদিক রেজোয়ানআহমদ, গীতিকার কয়েছআহমদ, জিয়া স্মৃতি পাঠাগারের প্রচার সম্পাদক জুবায়েরআহমদ, কবি নিশাতফাতেমাসহ আরও অনেকে।
বক্তারা মেলাকে আরও সমৃদ্ধ করতে বিভিন্ন মতামত ও দিকনির্দেশনা দেন। তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে এ গ্রন্থমেলা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
আয়োজকেরা জানান, ৫এপ্রিলরোববারবিকেল৪টায়মেলারউদ্বোধন এবং সন্ধ্যা৭টায়সাংস্কৃতিকঅনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার পরিসমাপ্তি ঘটবে।
সিলেট, জিয়া গ্রন্থমেলা,