০৩ মে ২০২৬

প্রবাস

লুটনে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের

প্রতিনিধি, যুক্তরাজ‍্য

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন

ছবিঃ বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের

যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানারা নাসের (মমতা)।

মঙ্গলবার (২০ মে) কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় কাউন্সিলর এমি নিকলস লুটনের মেয়র নির্বাচিত হন।

শাহানারা নাসের লুটন বারা কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী হিসেবে ডেপুটি মেয়রের দায়িত্ব পেলেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

২০২৩ সালে লেবার পার্টির প্রার্থী হিসেবে লুটনের সেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে বিপুল ভোটে নির্বাচিত হন শাহানারা।

তাঁর পৈতৃক বাড়ি বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার আমকুনা গ্রামে। তিনি লুটনের কমিউনিটি নেতা শাহ আবু নাসের সাজনের স্ত্রী।

ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় শাহানারা নাসের বলেন, 'কমিউনিটির মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। আমি চিরকাল মানুষের সেবা করে যেতে চাই। কাউন্সিলের সার্বিক উন্নয়ন এবং সব সম্প্রদায়ের নাগরিকের কল্যাণে কাজ করতে চাই।'


শেয়ার করুনঃ

প্রবাস থেকে আরো পড়ুন

শাহানারা নাসের, লুটন ডেপুটি মেয়র, বাংলাদেশি ডেপুটি মেয়র যুক্তরাজ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ