
বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে বিভিন্ন দৃশ্যমান ও আলোচিত ঘটনা ঘটেছে, যা দিনভর নানা আলোচনা—সমালোচনার জন্ম দিয়েছে। চলুন, জানা যাক গুরুত্বপূর্ণ এসব ঘটনাসমূহ:
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় ঢাকা–সিলেট যাওয়ার একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাত্রীবাহী ট্রেনগুলো আটকে পড়ে।
দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হলেও সিলেটগামী একটি যাত্রীবাহী ট্রেন শ্রীমঙ্গলে আটকে পড়ে। অন্যদিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করতে চাইলেও একটি ট্রেন সিলেট স্টেশন ত্যাগ করতে পারেনি। এতে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
লাইনচ্যুত ট্রেন থেকে ১০০০ লিটার ডিজেল উদ্ধার
লাইনচ্যুত ট্রেনের বগি থেকে ছড়িয়ে পড়া ডিজেল তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক হাজার লিটার ডিজেল সংগ্রহ করে সংরক্ষণ করা হয়েছে।
১৭ ঘন্টা পর স্বাভাবিক হয় রেল চলাচল
দুর্ঘটনার কারণে প্রায় ১৭ ঘণ্টা ঢাকা–সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল। উদ্ধারকাজ শেষ হলে পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
শিডিউল বিপর্যয় এড়াতে একদিনের জন্য বিশেষ ট্রেন
দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় রুটজুড়ে শিডিউল বিপর্যয় দেখা দেয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ একদিনের জন্য ঢাকা–সিলেট রুটে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেয়।
ধর্মঘট প্রত্যাহার, জ্বালানি সরবরাহ স্বাভাবিক
বৃহস্পতিবার সকালে সিলেটের পেট্রোল পাম্প ও বিভিন্ন জ্বালানি কেন্দ্রের কর্মীরা ধর্মঘটের ডাক দেন। এতে সাময়িকভাবে বন্ধ রাখা হয় জ্বালানি সরবরাহ।
পরে ধর্মঘট প্রত্যাহার করা হলে পুনরায় নগরজুড়ে স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ শুরু হয়।
শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী
আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির সরকারি সফরে সিলেট আসবেন। সফরসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।
সাংবাদিকদের হাতকড়া পরানো এসিল্যান্ডকে সিলেটে বদলি
কুমিল্লার চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া পরানোর ঘটনায় আলোচিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে বদলি করা হয়।
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা
দেশের বেকারত্ব মোকাবিলায়নতুন শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বেড়েছে এলপিজির দাম
দেশে এলপিজির বাজারদরে নতুন করে বোতলপ্রতি ৩৮৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে সাধারণ ভোক্তাদের ওপর জ্বালানির পরিবহন ও ব্যয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ এ ঘটনাগুলোই সিলেটে দিনভর আলোচনার বিষয়বস্তু ছিলো। প্রতিদিন এরকম আরও আপডেট পেতে চোখ রাখুন দেশের প্রথম হাইপারলোকাল সংবাদমাধ্যম সিলেট ভয়েসে। ধন্যবাদ সবাইকে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট আজকের খবর, ট্রেন দুর্ঘটনা হবিগঞ্জ, সিলেট ধর্মঘট, এলপিজি দাম বৃদ্ধি, সিলেট আপডেট


