২৬ মে ২০২৬

দৈনন্দিন

শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

নিজস্ব প্রতিবেদেক

প্রকাশঃ ২ এপ্রিল, ২০২৬ ৮:৩১ অপরাহ্ন

ছবিঃ খন্দকার আব্দুল মুক্তাদির। ফাইল ছবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেটের পথে রওনা হবেন তিনি। সকাল ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

 

দুপুর ১২টা ২০ মিনিটে তিনি নিজ বাসভবনে অবস্থান করবেন। বিকাল ৪টায় স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাৎ করবেন মন্ত্রী।

 

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের (বিজি ৫৪০) ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

খন্দকার মুক্তাদির, বাণিজ্যমন্ত্রী, সিলেট সফর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ