২৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

সিকৃবিতে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ন


‘নিজ ক্যাম্পাস পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস কার্যক্রম ২০২৬’ শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 'পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব ও সামাজিক সচেতনতার প্রতিফলন। ক্যাম্পাস থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে পারলে তা ধীরে ধীরে সমাজব্যাপী বিস্তৃত হবে, যা একটি সুন্দর ও টেকসই বাংলাদেশের ভিত্তি গড়বে।'

পরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালান। এ সময় প্লাস্টিক বর্জ্য ও আবর্জনা অপসারণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে ১০ টি করে প্লাস্টিক বোতলের বিনিময়ে ১ টি করে গাছের চারা বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি, পরিচ্ছন্ন ক্যাম্পাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পরিবেশ, পরিচ্ছন্নতা অভিযান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ