২৬ মে ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

মালয়েশিয়ার আইআইইউএম ও আইএনটিআই’র সাথে শাবিপ্রবির সমঝোতা স্মারক

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন


শিক্ষা ও গবেষণায় বৈশ্বিক সম্পৃক্ততা বাড়াতে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় দুই শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া এবং আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

সোমবার (৩০ মার্চ) মালয়েশিয়ার আইআইইউএম গোম্বাক ক্যাম্পাসের রেক্টর কার্যালয়ে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়। শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে এই চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। উচ্চশিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই এই চুক্তির মূল লক্ষ্য।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে শাবিপ্রবির দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় এবং উদ্ভাবনী প্রযুক্তি আদান-প্রদানের পথ প্রশস্ত হবে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসায়িক উদ্ভাবনের ক্ষেত্রে এই বৈশ্বিক সম্পৃক্ততা দুই দেশের শিক্ষাখাতে ব্যাপক ও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর জ্যেষ্ঠ শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ