২৬ মে ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

সুনামগঞ্জে অগ্নিকাণ্ড: কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন

ছবিঃ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফাইল ছবি

সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

 

সোমবার (৩০ মার্চ) ডেপুটি কমিশনার (ডিসি) ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

 

তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দকে আহ্বায়ক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর মনোনীত একজন প্রতিনিধিকে সদস্য-সচিব করা হয়েছে।

 

কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের মনোনীত প্রতিনিধি, সিভিল সার্জনের মনোনীত প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপ-পরিচালকের মনোনীত প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুনামগঞ্জের উপ-সহকারী পরিচালক।

 

ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত প্রজ্ঞপনে তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।


এর আগে, গতকাল রোববার রাত ১১টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের ডিএস রোড ও ট্রাফিক পয়েন্ট এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় হক সুপার মার্কেটসহ আশপাশের অন্তত ৮টি বেশি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতার প্রচেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

অগ্নিকাণ্ড, সুনামগঞ্জ, তদন্ত কমিটি গঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ