২৮ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মানববন্ধন

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৬:০৫ অপরাহ্ন


সিলেটে এক আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সমিতির নেতারা বলেন, সম্প্রতি এক আইনজীবীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে, যা বিচার বিভাগের জন্য উদ্বেগজনক।

বক্তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট আইনজীবী, মানববন্ধন, হামলার প্রতিবাদ, আদালত, আইনশৃঙ্খলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ