২৯ মার্চ ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / উদ্ভাবন

সিকৃবিতে গবাদিপশুর খুরা রোগ শনাক্তে নতুন কিট উদ্ভাবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ন


গবাদিপশুর খুরা রোগ (এফএমডি) ও লাম্পি স্কিন ডিজিজ দ্রুত শনাক্তে নতুন ডায়াগনস্টিক কিট উদ্ভাবন করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় পরিচালিত এক প্রকল্পের মাধ্যমে এই কিট তৈরি করা হয়।

রোববার (২৯ মার্চ) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে তিন দিনব্যাপী প্রকল্পের সমাপনী কর্মশালা শুরু হয়। এতে জানানো হয়, নতুন কিটের মাধ্যমে জীবন্ত পশু থেকেই দ্রুত ভাইরাস শনাক্ত করা সম্ভব হবে, যা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম জানান, খুরা রোগের বিভিন্ন টাইপ শনাক্তের পাশাপাশি লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে কার্যকর সিরামও তৈরি করা হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

খুরা রোগ, ডায়াগনস্টিক কিট, প্রাণিসম্পদ, এফএমডি, লাম্পি স্কিন ডিজিজ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ