২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ১২ ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বজ্র-ঝড়ের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ মে, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

সোমবার (২৫ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় সিলেটে ৬৫ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৪ ঘণ্টায় (২৪ মে সকাল ৬টা থেকে ২৫ মে সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৩৭ দশমিক ২ মিলিমিটার।

 

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

 

আজ সকাল ৯টায় সিলেটের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, যা সন্ধ্যা <৬টায় সামান্য কমে দাঁড়িয়েছে ৯৪ শতাংশে।

 

এদিকে মঙ্গলবার (২৬ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস, সিলেটে বজ্রপাত, দমকা হাওয়া, সিলেট বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ