তামাবিল স্থল বন্দরে শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর চাল বিতরণ
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা পানিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা আইসিটি ডিপার্টমেন্ট কর্মকর্তা আশীষ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, মডেল মসজিদের পেশ ইমামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
জগন্নাথপুর, সুনামগঞ্জ, স্বাধীনতা দিবস