২৭ মার্চ ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


সিলেটে পর্তুগাল পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ মার্চ) নগরীর নয়াসড়কস্থ লন্ডন ইন রেস্টুরেন্টের সামনে ‘সচেতন যুব সমাজ-সিলেট’-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লন্ডন ইন রেস্টুরেন্টের মালিক রেজওয়ান ও রেজাউল ইউরোপের দেশ পর্তুগাল পাঠানোর কথা বলে বিভিন্নজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও কাউকে বিদেশে পাঠাতে পারেননি। বরং পাওনা টাকা ফেরত চাইলে নানা টালবাহানা ও হুমকি প্রদর্শন করছেন।

 

বক্তারা আরও জানান, বিদেশে যাওয়ার স্বপ্ন নিয়ে অনেক যুবক তাদের শেষ সম্বলটুকু তুলে দিয়েছিলেন। এখন তারা নিঃস্ব হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সাদ্দাম আহমদ, প্রিতমের বড় ভাই রাজু দাশ, নজরুল ইসলাম, ভুক্তভোগী কামরুল ইসলাম ও রিফাতুল ইসলাম।

 

এ সময় সচেতন যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন জাফর মাহিন, শাহিন আহমদ, আবু জাফর, কিবরিয়া আহমদ, শাহরিয়ার আহমদসহ অন্যান্যরা।

 

কর্মসূচি শেষে ভুক্তভোগী যুবক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রতারণার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

মানববন্ধন, সিলেট, বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ