তামাবিল স্থল বন্দরে শ্রমিকদের মাঝে প্রবাসী কল্যাণ মন্ত্রীর চাল বিতরণ
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের আলমখালী বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন হাওরপাড়ের কৃষকরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগামী ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে আলমখালী বাঁধ নির্মাণ কাজ শেষ করতে সময়সীমা বেঁধে দেন কৃষকরা। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের কথা জানান তারা।
কৃষকরা হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা হাওর পাড়ের সন্তান, এই মাটিয়ান হাওর এক ফসলি হাওর, এই ফসলের মাধ্যমে আমাদের ভাতের ব্যবস্থা হয়, সন্তানের পড়ালেখা হয়, এই ফসলেই বিয়েশাদি হয়, সুখ-দুঃখ জড়িত। যদি কারো অবহেলায় হাওরের সোনার ফসল ডুবে, সেই দায় এড়াতে পারবেনা কেউই।’
কৃষকরা জানান, প্রতিবছরই পিআইসি হয়, বাঁধ হয়। সঙ্গে বাঁধের নামে টালবাহানাও হয়। আর যখন ঢল আসে, সেই ঢলে আমাদের সোনার ফসল পানিতে তলিয়ে যায়। কিন্তু এবার আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, কারো অবহেলা মেনে নেওয়া হবে না।
তারা জানান, মাটিয়ান হাওরে কয়েক হাজার হেক্টর বুরো ফসল রক্ষায় এই আলমখালী বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সেই গুরুত্বপূর্ণ বাঁধ নির্মাণ নিয়েই সংশ্লিষ্টরা করছেন নানা টালবাহানা।
হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা সভাপতি মো. মোছায়েল আহমদ বলেন, টাঙ্গুয়ার হাওরের ফসল হারিয়ে যেসব কৃষক নিরন্ন হয়েছেন, সেই মজলুম কৃষকদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। এখন সংশ্লিষ্ট কর্মকর্তারা মাটিয়ান হাওরের আলমখালী বাঁধ নির্মাণ নিয়ে গড়িমসি করছেন। একবার বলেন, পিআইসি পাচ্ছি না। আবার তাঁরা পিআইসি গঠন করে কাজ করছেন। একটা সাইনবোর্ড পর্যন্ত এতদিন ছিলনা। যেই কৃষকরা সোচ্চার হলেন, তড়িঘড়ি করে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিলেন। তাতেও পুরোপুরি মিথ্যা তথ্য ভরপুর।
মানববন্ধনে মাটিয়ান হাওর পাড়ের কয়েকটি গ্রামের অন্তত তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
তাহিরপুর, মানববন্ধন, ফসল রক্ষা বাঁধ, আল্টিমেটাম