জঙ্গি আতঙ্কে বিদেশি কূটনৈতিক মিশনে নিরাপত্তা জোরদার
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী লিটনের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে দোকান বন্ধ করে ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে ব্যবসায়ীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী হিমেলের সভাপতিত্বে এবং সদস্য মো. ইলিয়াছ আলীর সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।
এ সময় বক্তারা বলেন, একজন ব্যবসায়ী নেতার ওপর এমন বর্বরোচিত হামলা মেনে নেওয়া যায় না। অবিলম্বে মূলহোতা ছোট মনিসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুন্সীবাজারের বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাওলানা মাসহুদ আহমেদ, ব্যবসায়ী রুমেল আহমদ তরফদার, নিজাম উদ্দিন, মঈন উদ্দিন আহমেদ ও শহীদ আহমেদ তালুকদার, নজরুল ইসলাম, সত্যেন্দ্র কুমার পাল নান্টুসহ স্থানীয় বাজারের কয়েকশ ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
মৌলভীবাজার, মানববন্ধন