২৭ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে জমিয়তের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে যৌথ মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী। তিনি বলেন, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ। তিনি বলেন, এ ধরনের মিলনমেলা সংগঠনের ভেতরে পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

সভায় বক্তারা জানান, ঈদ শুধুমাত্র আনন্দের উৎসব নয়; এটি মানুষের মাঝে সহমর্মিতা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার এক মহিমান্বিত উপলক্ষ। তাই এই চেতনা ধারণ করে সমাজের প্রতিটি স্তরে ঐক্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে হবে। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের উপদেষ্টা আল্লামা ইমামুদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ, মাওলানা মুজীবুর রহমান ও হাফিজ উদ্দীন খানসহ বিভিন্ন স্তরের নেতারা।

 

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

বানিয়াচং, হবিগঞ্জ, ঈদ পুনর্মিলনী, ঈদুল ফিতর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ