ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ২৩ মার্চ, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন
ঈদুল ফিতরের ছুটির মধ্যেই হঠাৎ করে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্চ্যুয়ালি যুক্ত হন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কি না, তা জানতে তিনি এই উদ্যোগ নেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ থেকে ভিডিও কলে হাসপাতালের জরুরি বিভাগ ও ইনডোর ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং রোগীদের সঙ্গে কথা বলেন।
হাসপাতালে কর্মরত চিকিৎসকদের উপস্থিতি যাচাই করতে গিয়ে চারজনের মধ্যে একজনকে অনুপস্থিত দেখতে পান তিনি। পরে ওই চিকিৎসকের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের ঈদের শুভেচ্ছা জানান এবং ছুটির মধ্যেও দায়িত্ব পালনের জন্য তাদের ধন্যবাদ জানান।
চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, দুর্গম এলাকায় আপনাদের কাজই মানুষের প্রধান ভরসা। আপনাদের ত্যাগ ও পরিশ্রমের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।
ভিডিও কলে তিনি জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গেও কথা বলেন। চিকিৎসাসেবার মান সম্পর্কে সরাসরি জানতে চান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ খাতে একটি সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘হেলথ কার্ড’ চালুর উদ্যোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা যেন আরও সহজলভ্য ও কার্যকর হয়, সে জন্য সরকার নিয়মিত তদারকি জোরদার করেছে।
সিলেট, জকিগঞ্জ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ঈদ, ডা. এম এ মুহিত