০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

জগন্নাথপুরে অসহায় পরিবারের মাঝে প্রবাস বন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন


পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদেশ ফেরত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৮ মার্চ) বিকেল ২টায় উপজেলা পরিষদ রোডস্থ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে প্রবাস বন্ধু ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রবাস বন্ধু ফোরামের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব, সহ-সভাপতি ফজর আলী, সাংবাদিক হুমায়ূন আহমেদ এবং সংগঠনের সদস্য খালেদা আক্তারসহ অন্যান্যরা।

 

আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শহরের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে দুধ, ময়দা, তেল, সেমাই ও চিনি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

জগন্নাথপুরম ঈদ উপহার, বন্ধু ফোরাম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ