০৪ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলে আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমনু নাহার আশার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর, গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বিএনপি নেতা শায়েস্তা মিয়া, কামরুল ইসলাম, ইসলাম উদ্দিন এবং ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ