০৪ মে ২০২৬

দৈনন্দিন

জনগণের টাকা অপব্যবহার করলে সরকার কঠোর ব্যবস্থা নিবে: হুমায়ুন কবির

প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন


প্রধানমন্ত্রীর উপদেষ্টা পররাষ্ট্র, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে কোন ক্ষেত্রে কেউ দুর্নীতি ও জনগণের টাকা অপব্যবহার করলে  সরকার কঠোর ব্যবস্থা নিবে। 

 

সোমবার (১৬ মার্চ) বিকালে সুনামগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুর খাল পূর্ণ খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন।


প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এই খাল খনন কর্মসূচি পরিবেশ ও চাষাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। খাল খনন কর্মসূচিতে অবৈধভাবে দখল করা খাল উদ্ধার হবে, বন্যা নিয়ন্ত্রণ প্রতিরোধ করা সম্ভব হবে। এটি পরিবেশ বাবন্ধ একটি কর্মসূজি ও অত্যন্ত প্রয়োজনীয়।


এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকোট.নূরুল ইসলাম নূরুল,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ প্রমুখ।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

হুমায়ুন কবির, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ