
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে নগরীর বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হবে।
এ উপলক্ষে আগামীকাল সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরের শারদা হলে সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সিসিক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
ইমাম-মুয়াজ্জিন, সম্মানী প্রধান, বাণিজ্যমন্ত্রী


