০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট বিভাগে তিন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন


সরকার সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবুল কাহের চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক করা হয়েছে মো. মিজানুর রহমান চৌধুরীকে এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমানকে (ভিপি মিজান)।

 

স্থানীয় সরকার বিভাগ জানায়, জেলা পরিষদের কার্যক্রম সচল রাখা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

 

ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।গত ২২ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এতে আমলাদের পরিবর্তে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ১৪ মার্চ আরও পাঁচ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পায়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট বিভাগ, জেলা প্রশাসক নিয়োগ, সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা, মৌলভীবাজার জেলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ