০৪ মে ২০২৬

দৈনন্দিন

ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের কমিটি গঠন

যুক্তরাজ্য প্রতিনিধি

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২৬ ১:৪০ অপরাহ্ন


যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের ১১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ড. মোহাম্মদ ফইজ উদ্দিন এমবিইকে প্রেসিডেন্ট এবং ব্যবসায়ী শাবুল মিয়াকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। বুধবার (১১ মার্চ) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই, ভাইস প্রেসিডেন্ট কাউন্সিলর মুমতাজ হুসাইন ও সিআইপি কায়ছর আহমেদ, জয়েন্ট সেক্রেটারি বাহার উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি নুরুল হক শিপু এবং ট্রেজারার ব্যবসায়ী ফয়েজ আহমেদ। এ ছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুলতান আহমেদ, ডাক্তার তানভীর উদ্দিন আহমেদ ও হুসনা আরা বেগম।

কমিটি গঠনের আগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জিয়াউল ইসলাম এবং সভা পরিচালনা করেন নুরুল হক শিপু। সভায় বক্তারা জানান, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যেকোনো পরিস্থিতিতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অধিকার রক্ষায় কাজ করবে।

নবনিযুক্ত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ফইজ উদ্দিন এমবিই বলেন, 'আমরা হয়তো একদিন থাকব না, কিন্তু ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যতদিন থাকবে, ততদিন ব্রিটিশ বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।'

সভায় যুক্তরাজ্যে বসবাসরত বাঙালিদের ১০ দফা দাবি উপস্থাপন করা হয়। আগামী দুই বছরের মধ্যে এসব দাবি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান নেতৃবৃন্দ।

পরিশেষে সভার সভাপতি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সর্বসম্মতিক্রমে গৃহীত কমিটির অনুমোদন দেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল, ড. মোহাম্মদ ফইজ উদ্দিন, শাবুল মিয়া, যুক্তরাজ্য প্রবাসী, প্রবাসী সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ