০৪ মে ২০২৬

দৈনন্দিন

ইফতার কার্যক্রম সমাপ্ত, ২৭ রমজান ৪ টেখায় ঈদ সামগ্রী বিতরণ ক্লিন সিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ মার্চ, ২০২৬ ১০:১১ অপরাহ্ন


সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (১৩ মার্চ) নগরীর রিকাবিবাজার পয়েন্টে কার্যক্রমের সিজন-৬ এর শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে এবছরের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে সংগঠনটি। 

অসহায় ও অসচ্ছল মানুষরা যেনো নিজেরা এটিকে দানের ইফতার মনে না করেন, সেজন্য ন্যূনতম দাম হিসেবে চার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বিকেল ৫টায় ক্লিন সিটির সিলেটের সভাপতি নাজিব আহমদ ও সাধারণ সম্পাদক সুয়েব নেওয়াজের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের  প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন।

এসময় উপস্থিত ছিলেন, ক্লিন সিটি সিলেটের অর্থ সম্পাদক আবু তাহের, আইটি ও মিডিয়া সম্পাদক জোবায়ের আহমেদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া বেগম, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন তানভীর, সহ- দপ্তর সম্পাদক- সামিয়া রহমান মিতু, লজিস্টিক সম্পাদক - ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক মারুফ, সদস্য রাসেল আহমদ, শাহিদুজ্জামান সুজন,মাহদিন বৈশাখ, সাবের, আলমগীর, আজিম আহমদ নাশিদ, রুবেল খান, শাহ রবিউল,রিফাতুল গনি, আলমগীর হোসেন,মোহাম্মদ রুম্মান, আসিম আহমদ, ইব্রাহিম আহমদ, মাহির, রুহুল আমিন,নাঈম,রাজু মিয়া,  
সুরাইয়া,জান্নাত,নূরজাহান,শান্তা প্রমুখ।



ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ জানান,  সংগ্রহকৃত ৪ টেখায় ইফতারে ফান্ড থেকে এবং অন্যান্য ফান্ড একত্রিত করে সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের মাঝে টার টেখায় ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম আগামী ২৭ রমজান নগরীর দলদলি চা বাগানে আয়োজন করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ক্লিন সিটি সিলেট, সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ