১৭ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী সেহেরি ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ৬:৫৭ অপরাহ্ন


সামাজিক সংগঠন মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ–এর উদ্যোগে সিলেটের জামেয়াতুল আবরার মাদ্রাসায় কুরআনের শিক্ষার্থীদের নিয়ে এক ব্যতিক্রমী সেহেরি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন আহমেদ রিজনের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থবিষয়ক সম্পাদক শেখ আব্দুর রাব্বি, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সমাজবিষয়ক সম্পাদক রুবেল আহমেদ, ত্রাণবিষয়ক সম্পাদক নাজমুল আহমেদ, প্রচার সম্পাদক আহমেদ সানি, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ মুন্না ও সহ–সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ। এছাড়া সংগঠনের শুভাকাঙ্ক্ষী ফাহাদ আহমেদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সেহেরির আয়োজন করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এর আগে মানবতার বাতিঘর সমাজ কল্যাণ সংঘ আব্দুল আহাদ এতিমখানা মাদ্রাসা, শাহপরান জামিয়া ইসলামিয়া মাদ্রাসা (পীর মহল্লা) এবং গোয়াইনঘাটের শিয়ালদা চলিতাবাড়ি এলাকার আল-মান্নান হেফজুল কোরআন একাডেমি মাদ্রাসায় ইফতার মাহফিলের আয়োজন করেছিল। পাশাপাশি রমজান উপলক্ষে ৫০টি অসচ্ছল পরিবারের মধ্যে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, রমজান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ