তাহিরপুরে খালে ডুবে কৃষক নিখোঁজ
দৈনন্দিন
প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ৫:২০ অপরাহ্ন
সিলেটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় কারাগারে থাকা এক ব্যক্তিকে ডেপুটি কমিশনার (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের উদ্যোগে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
জেলা প্রশাসনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গল দাস (হাজতি নং–৪৩৫৭/২৫) বিদ্যুৎ আইন, ২০১৮–এর ৪০ ধারায় গেল বছরের ১৮ ডিসেম্বর আটক হয়ে সিলেট কেন্দ্রীয় কারাগারে যান। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগান এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম বীরশা দাস।
গত ২৩ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট সিলেট কারাগার পরিদর্শনে গেলে মঙ্গল দাসের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এ সময় তিনি জানান, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় তিনি কারাগারে আটক রয়েছেন।
পরে জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে জামিন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করেন এবং বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নিশ্চয়তা দেন। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (মিডিয়া সেল) মো. আহিন শাকিল ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট, ডেপুটি কমিশনার,