সিলেটে চাহিদার তুলনায় বিদ্যুতের ঘাটতি ৩৫ শতাংশ, লোডশেডিংয়ে অতীষ্ট জনজীবন
দৈনন্দিন
প্রকাশঃ ১২ মার্চ, ২০২৬ ১২:২০ অপরাহ্ন
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও জনস্বার্থে তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এখন থেকে সরকারি ছুটির দিনেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ প্রধান স্থাপনা ও ডিপোগুলো খোলা রাখা হবে। এসব ডিপো থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন, শুক্রবার ও শনিবার বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে আমদানির কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলছে এবং নিয়মিতভাবে জ্বালানি তেলের চালান দেশে আসছে।
পাশাপাশি ডিলারদের জন্য প্রধান স্থাপনা থেকে দেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিত জ্বালানি তেল পাঠানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিপিসি জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিপিসি জ্বালানি সরবরাহ, তেল সংকট বাংলাদেশ, বিপিসি ডিপো খোলা, জ্বালানি তেল সরবরাহ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন