
সিলেটের বিশ্বনাথে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে ওই দিন রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাকআউট পালন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
একইসঙ্গে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পৃথক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিশ্বনাথ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব কর্মসূচির কথা জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি।
সভায় জানানো হয়, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্মৃতিচারণ, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হবে। এ ছাড়া ওই দিন বাদ জোহর শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন থাকবে।
এদিকে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস শহিদ, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি দয়াল উদ্দিন তালুকদার, দেওকলশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিরা।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বিশ্বনাথ খবর, গণহত্যা দিবস ২৫ মার্চ, বিশ্বনাথ ব্ল্যাকআউট, স্বাধীনতা দিবস কর্মসূচি, সিলেট বিশ্বনাথ উপজেলা


