০৪ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

পাম্পকর্মীকে মারধরের ঘটনায় সিলেটে পেট্রোল পাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন


সিলেট নগরীর চৌকিদেখী পেট্রোল পাম্পে জ্বালানি নিতে লাইনে দাঁড়ানোর সময় মারধরের ঘটনায় ক্ষুব্ধ বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের নেতৃবৃন্দ মঙ্গলবার (১০ মার্চ) ক্ষতিগ্রস্ত পাম্পটি পরিদর্শন করেছেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত ধর বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক আলী আফছার ফাহিম। তারা হামলার শিকার পাম্পকর্মী মিঠু গোয়ালা ও ক্যাশিয়ার রঞ্জন কান্তি চৌধুরী'র সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত শুনেন।

নেতৃবৃন্দ বলেন, 'জ্বালানি সংকটের এই সময়ে পাম্পকর্মীরা দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন। নিয়মতান্ত্রিকভাবে জ্বালানি নেওয়ার জন্য লাইনে দাঁড়ানো কি অপরাধ? এক কর্মীকে রক্তাক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'

তারা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যদি নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

উল্লেখ্য, গতকাল সোমবার (৯ মার্চ) ইফতারের আগে সিরিয়াল মানতে বলায় মিঠু গোয়ালা ছুরিকাঘাত ও মারধরের শিকার হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে এবং তেলের সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে সিলেটের পেট্রোল পাম্প মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট পাম্প হামলা, মিঠু গোয়ালা, চৌকিদেখী পেট্রোল পাম্প, সিএনজি ওনার্স, জ্বালানি সংকট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ