২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

জগন্নাথপুরে বাণিজ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করলেন এমপি কয়ছর

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১০ মার্চ, ২০২৬ ১:২০ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার পথে জগন্নাথপুরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ফুল দিয়ে বরণ করেছেন সুনামগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকায় তাকে স্বাগত জানান কয়ছর এম আহমেদ। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুনামগঞ্জের দিরাই উপজেলার উদ্দেশে রওনা হন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জগন্নাথপুর সংবাদ, বাণিজ্যমন্ত্রী মুক্তাদির, কয়ছর এম আহমেদ, দিরাই ফ্যামিলি কার্ড, সুনামগঞ্জ রাজনীতি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ