০৪ মে ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

পাম্পকর্মীকে ছুরাকাঘাত, সিলেটে ফিলিং স্টেশন-পেট্রোল পাম্পে অর্ধদিবস ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ মার্চ, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

ছবিঃ উত্তরা পেট্রোলিয়াম পাম্প। ফাইল ছবি

সিলেট নগরীতে এক পাম্পকর্মীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ ও জ্বালানি তেল বিপণন খাতে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে মঙ্গলবার (১০ মার্চ) সিলেট বিভাগের সব ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী অর্ধদিবস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

 

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির বৈঠকে এ ধর্মঘটের আহ্বান আহ্বান করা হয়। 

 

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী অর্ধদিবস ধর্মঘট পালন করা হবে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশদ আজিম আদনান বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 

এর আগে সোমবার সন্ধা ৭টার দিকে সিলেট নগরীর চৌকিদেখীর উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল না পেয়ে পাম্পের কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করেন এক গ্রাহক। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

 

এদিকে হামলার পর এক জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

বৈঠক শেষে নেতৃবৃন্দ জানান, উত্তরা পেট্রোলিয়ামে সংঘটিত বর্বরোচিত হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর ত্রুটিপূর্ণ বিপণন নীতি সংশোধন করে সিলেট বিভাগে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা দ্রুত আধুনিক, বাস্তবসম্মত ও কার্যকর পদ্ধতিতে স্বাভাবিক করার দাবীতে আজ দুপুর ২টা পর্যন্ত সিলেট বিভাগের সকল ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে প্রতীকী ধর্মঘট পালন করা হবে।

 

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হক সিলেট ভয়েসকে বলেন, সোমবার এক বৈঠকে সিলেট বিভাগীয় সমতি এ ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে বলে জেনেছি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত বলা যাবে না।’ 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পাম্পকর্মীকে মারধর, সিলেট বিভাগ, প্রতীকী ধর্মঘট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ