২২ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / সভা-সমাবেশ

জগন্নাথপুরে নারী দিবস পালিত

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৮ মার্চ, ২০২৬ ২:৪০ অপরাহ্ন


'আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

পরে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদসহ অনেকে।

বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও জানান, সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জগন্নাথপুর, আন্তর্জাতিক নারী দিবস, উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ