০২ মে ২০২৬

ব্যবসা-বাণিজ্য / সংগঠন

প্রতিবাদের নামে ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, সিলেট চেম্বারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ন

ছবিঃ ভাংচুর ও লুটপাটের শিকার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে চেম্বার নেতৃবৃন্দ।

ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে দেশব্যাপী চলমান ইসরায়েলি পণ্য বর্জন কর্মসূচির মধ্যে সোমবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিলের মধ্যেই কিছু সংখ্যক দুষ্কৃতিকারী দ্বারা নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়। রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটা, ডমিনোসসহ প্রভৃতি ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের শিকার হয়।

এ ঘটনাকে ঘৃণিত ও ন্যাক্কারজনক কার্যক্রম হিসেবে অভিহিত করে নৈরাজ্যকর কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহবান জানিয়েছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

মঙ্গলবার (০৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় রয়েল মার্ক হোটেল, কেএফসি, বাটাসহ  প্রভৃতি প্রতিষ্ঠানের ঘটনাস্থল পরিদর্শন করেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু ও পরিচালকবৃন্দ। পরিদর্শনকালে হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন চেম্বার নেতৃবৃন্দ ও সমবেদনা জানান।

পরিদর্শনকালে চেম্বার সভাপতি ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এই বর্বরতার বিরুদ্ধে বিশ্বনেতাদের সোচ্চার হওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস, সিলেট চেম্বারের পরিচালক ও রয়েল মার্ক হোটেলের পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, সিলেট চেম্বারের পরিচালক কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, আকতার হোসেন খান, মোহাম্মদ সহিদুল হক প্রমুখ।


শেয়ার করুনঃ

ব্যবসা-বাণিজ্য থেকে আরো পড়ুন

সিলেট, ভাংচুর, লুটপাট, কেএফসি, বাটা, রয়েল মার্ক, ডমিনোস, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ