
হাসপাতাল ব্যবস্থাপনায় বিশেষ অবদান রাখায় সিভিল সার্জন অ্যাওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার।
গতকাল সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। এ সময় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ডা. প্রশান্ত দাস তালুকদার বলেন, চাকরি জীবনের শুরু থেকেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছেন। কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার তাকে সত্যিই গৌরবান্বিত করেছে।
তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন দরিদ্র ও অসহায় মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিজেকে নিবেদিত রাখবেন। পাশাপাশি আগামী পথচলায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, সিভিল সার্জন অ্যাওয়ার্ড, দিরাই


