
সিলেট নগরীর ঝেরঝেরী পাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত সংস্থার সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়। সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নবগঠিত কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিশিষ্ট শিক্ষাবিদ ও ঝেরঝেরী পাড়ার প্রবীণ মুরুব্বি শামসুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য ডা. মো. ফজলুল হক সোহেলের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে আহ্বায়ক আহমদ জুলকারনাইন নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন চৌধুরী জুয়েল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. মো. ফজলুল হক সোহেল।
সভায় বক্তব্য দেন মাওলানা মাহমুদ শোয়াইব, মনসুর লশকর, আব্দুস শহীদ লশকর বশির, ডা. সাহেদ আহমদ ও সাইফুল আলম সিদ্দিকী টিপু। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল ফজল, ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্নাসহ পাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন আতাউর রহমান, মনসুর লশকর, অ্যাডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরী সোহেল, মাওলানা মাহমুদ শোয়াইব, অ্যাডভোকেট আবুল ফজল, ডা. সৈয়দ মো. খসরু, ডা. মইনুল ইসলাম চৌধুরী নান্না, ফয়জুল ইসলাম বাবুল ও মুশফিক উস সামাদ চৌধুরী।
কার্যকরী কমিটির সহসভাপতি মাহবুব আহমদ চৌধুরী ও তারেক আহমদ খান। যুগ্ম সম্পাদক মাশারুল হক, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান বাবু, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ শামসুদ্দিন, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ধর্ম সম্পাদক মাওলানা আছাদ খান, সমাজকল্যাণ সম্পাদক মো. তাহছিন উদ্দিন চৌধুরী এবং প্রচার সম্পাদক ইসলামুল হক।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ মোস্তফা বেলাল (লাহিন), শওকত হোসেন খান, মইনুর রশীদ চৌধুরী (শাহীন), আমিনুর রশীদ চৌধুরী ফয়ছল, দেলোয়ার আহমদ (লাকি), সাইফুল আলম সিদ্দিকী টিপু ও ডা. সাহেদ আহমদ।
উল্লেখ্য, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় ক্রীড়া, সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
এভারগ্রীণ ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা, সিলেট সংগঠন, ঝেরঝেরী পাড়া, নতুন কমিটি গঠন, সিলেট সামাজিক সংগঠন


