এতিম শিশুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন এমসি কলেজ ছাত্রদল নেতা রাজীব
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের দল এবং দেশের প্রতিটি সংকটে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল ও থাকবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, বিএনপি কেবল রাজনীতির জন্য রাজনীতি করে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের সেবা করে।
বুধবার (৪ মার্চ) বিকেলে সিলেট নগরীর কাজীটুলায় যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মদনমোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনসুর আহমদ রুবেলের পক্ষ থেকে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য বিএনপি নেতা মনসুর আহমদ রুবেল প্রবাস থেকেও পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে, তাঁর এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদী। আমি বিত্তবান ও দলীয় সামর্থ্যবান নেতাকর্মীদের আহ্বান জানাই আপনারা নিজ নিজ এলাকায় অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।
১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুরুল হাসান মঞ্জুর সভাপতিত্বে এবং সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিন রুজেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষকদলের সভাপতি সাবেক ও ১৭নং ওয়ার্ডের কমিশনার হুমায়ুন কবির শাহিন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, সুলতান মিয়া, বিশিষ্ট সমাজসেবক মঈন উদ্দিন রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল, সাবেক ছাত্রনেতা তোফায়েল বাছিত তপু, বিএনপি নেতা আব্দুল কাদির লিমন, আনোয়ার হুসেন রানা, মহিউদ্দিন বাবলু, মহানগর যুবদলের সহ-সভাপতি মুমিনুর রহমান তামিম, সিনিয়র সদস্য মকবুল হুসেন, ১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, রিপন মিয়া, শামসুল মুন্না, জসিম উদ্দিন সুমন, ফয়েজ উদ্দিন, সোহেল আহমদ, সালাউদ্দিন, ইব্রাহিম খলিল প্রমুখ।
সিসিক, কাইয়ুম চৌধুরী, সিলেট, খাদ্যসামগ্রি বিতরণ