সিলেটে কৃষক ও নারী উদ্যেক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ। বুধবার (৪ মার্চ) দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়কের আশেপাশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন তিনি। মহাসড়কে ইফতার বিতরণ শেষে শাল্লা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনেও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেন তিনি।
ইফতার বিতরণ শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ দিরাই-শাল্লা সংসদীয় আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া মাহফিল পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আওয়াল, সাবেক সভাপতি গগেন্দ্র চন্দ্র সরকার, বিএনপি নেতা হাজিরুল ইসলাম আজহার, সাইফুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দল মজিদ, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, শাল্লা উপজেলা কৃষকদলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবুল,যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মারুফ হাসান ডালিম,ছাত্রদল নেতা রাহুল দাস, শাকিল আহমেদ ও রেজাউল ইসলাম প্রমূখ।
ইফতার বিতরণ শেষে তিনি বলেন, আমি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের একজন সদস্য। আমারা সংগঠন বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসহায় ও অবহেলিতদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা কাজ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সহ পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছি। এতিম ও পথচারীদের জন্য বিভিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি, সবার সহযোগিতায় ভবিষ্যতেও করে যাবো।
উল্লেখ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আজমল হোসেন চৌধুরী।
দিরাই-শাল্লা, ইফতার বিতরণ, আজমল হোসেন চৌধুরী জাবেদ