০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট জেলার নতুন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ মার্চ, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন


সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক। বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে জামালপুরে কর্মরত ড. চৌধুরী মো. যাবের সাদেককে সিলেটে বদলি করা হয়।

সরকারি আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন পুলিশ সুপার যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগের সদস্যরা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট পুলিশ সুপার, ড. যাবের সাদেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন, কাজী আখতার উল আলম, সিলেট আইনশৃঙ্খলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ