হবিগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু, আহত ৪
দৈনন্দিন
প্রকাশঃ ৩ মার্চ, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিটি করপোরেশন জনগণের সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। আমরা বিশ্বাস করি-একটি শহরের উন্নয়ন কেবল অবকাঠামোর উন্নয়ন নয়; এটি নাগরিক সচেতনতা, সুশাসন এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সম্ভব। সকলের সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
সিলেট সিটি করপোরেশন এবং এসএনভির যৌথ উদ্যোগে নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর প্রকল্পের অধীনে আয়োজিত মাল্টি স্টেকহোল্ডার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমরা প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, নাগরিক অভিযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক নগর গড়ে তুলতে সক্ষম হবো। আসুন, সবাই মিলে আমাদের প্রিয় নগরকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, সিসিকের সচিব (অ.দা.) বিশ্বজিত দেব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন প্রমুখ।
সিলেট সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, টেকসই নগর উন্নয়ন, মাল্টি স্টেকহোল্ডার সভা, পানিচক্র প্রকল্প