সিলেটে হারানো ৭০ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল এসএমপি
দৈনন্দিন
প্রকাশঃ ৩ মার্চ, ২০২৬ ১:৫৭ অপরাহ্ন
সুনামগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদের সঙ্গে জগন্নাথপুর উপজেলার ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি এবং আপনারা যারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে আছেন, যৌথভাবে কাজ করলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, জনগণ তাদের কাঙ্খিত সেবা পাবেন। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, উপজেলা এলজিডি প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কৃপেশ রায় এবং জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য দেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সাংবাদিক গোবিন্দ দেব, রফিক মিয়া, শাহাজান মিয়া, ওয়াব আলী, সামছুল ইসলাম, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সাধারণ সম্পাদক মশাহিদ মিয়া, ব্যবসায়ী মকবুল হোসেন ও মিরপুরের ব্যবসায়ী রফিক মিয়াসহ অন্যরা।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর, সুনামগঞ্জ–৩ আসন, কয়ছর এম আহমেদ, মতবিনিময় সভা