০৩ মার্চ ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ের তারাসই খাল পর্যবেক্ষণে এমপি সাখাওয়াত

 প্রতিনিধি, বানিয়াচং, হবিগঞ্জ  

প্রকাশঃ ২ মার্চ, ২০২৬ ৯:৫২ অপরাহ্ন


হবিগঞ্জে বানিয়াচং উপজেলার তারাসই খাল খননের অগ্রগতি পর্যবেক্ষণে সরেজমিন পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।


সোমবার (২ মার্চ) দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে তিনি খালটি ঘুরে দেখেন। এ সময় তিনি খালের বর্তমান অবস্থা, নাব্যতা সংকট, পানি প্রবাহে প্রতিবন্ধকতা, কৃষি জমিতে পানি সেচ এবং দীর্ঘদিনের পলি জমে সৃষ্ট সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনা করেন।


পরিদর্শনকালে স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য। কৃষকরা জানান, খালের পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় বোরো মৌসুমে সেচ সংকট দেখা দেয় এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও তৈরি হয়। বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এমপি ডা. সাখাওয়াত হাসান জীবন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে। তারাসই খাল এই অঞ্চলের কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলেও উল্লেখ করেন তিনি।


এ সময় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, বানিয়াচং, খাল পরিদর্শন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ