
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ‘শূন্য বাল্যবিবাহ, শূন্য শিশুশ্রম এবং শূন্য স্কুল বহির্ভূত শিশু’ শীর্ষক প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ–এর গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। গোয়াইনঘাট এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তার সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার এসআই ও পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার আব্দুল হান্নান, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান এবং জাফলং ছাত্র সংসদের সদস্য সচিব শাকিব আহমেদ।
এ কর্মসূচির আওতায় বিদ্যালয়ের প্রায় সাড়ে চার শতাধিক নিবন্ধিত শিক্ষার্থীর হাতে ছাতা তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, তীব্র তাপদাহ ও ঝড়-বৃষ্টির সময় শিশুদের সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে। এ ধরনের কার্যক্রম শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনযাপনে ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়া রোধেই মূলত এ উদ্যোগ।
অনুষ্ঠানে শিশুদের বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবার অধিকার এবং খেলাধুলা ও বিনোদনের অধিকার সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের প্রতি সহিংসতা, বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, নিয়মিত হাত ধোয়া, নখ কাটা, পরিষ্কার পোশাক পরিধান এবং নিরাপদ পানি পান করার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে বর্ষাকালে পানিবাহিত রোগ থেকে সুরক্ষায় পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সিলেট, গোয়াইনঘাট, ছাতা বিতরণ


