০৪ মে ২০২৬

দৈনন্দিন

শ্রীমঙ্গলে ১ হাজার ৪২০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ।

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ২:৪০ অপরাহ্ন


রমজান মাস উপলক্ষে শ্রীমঙ্গলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে দাতাসংস্থা ‘ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস’ ও ‘ওসমান কনসাল্টিং ইউকে’ এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং সোশ্যাল এইডের জেলা সমন্বয়কারী এস. এ. হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সোশ্যাল এইডের ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. আলী, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।

জানা যায়, তিন দিনব্যাপী এ আয়োজনে উপজেলার মোট ১ হাজার ৪২০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ২৫ কেজি চাল, ৩ কেজি মসুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ৩০টি ডিম, ২ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি গুঁড়া দুধ, ২ প্যাকেট সেমাই ও ১ কেজি খেজুর বিতরণ করা হবে। প্রথম দিনে ৪৫০ জনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

রমজান, শ্রীমঙ্গল, খাদ্যসামগ্রী বিতরণ, জেলা পরিষদ অডিটোরিয়াম, ইসলামিক রিলিফ নেদারল্যান্ডস, ওসমান কনসাল্টিং ইউকে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ