২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

ডিবিরহাওর-লালশাপলা বিলকে আধুনিক পর্যটন স্পটে রূপ দেওয়ার আহ্বান আরিফের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন


জৈন্তাপুরের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

 

তিনি বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জৈন্তাপুর উপজেলার অন্যতম পর্যটন স্পট ডিবিরহাওর, লালশাপলা বিলে ক্যাফেটোরিয়া, শৌচাগার, পার্কিং, রেস্টহাউজ, ওয়াচ টাওয়ার স্হাপন করা জরুরি। এ জন্য তিনি পানিসম্পদ মন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। 

 

শনিবার (২৮শে ফেব্রুয়ারি) বেলা ২ দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্হানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

 

 মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্মৃদ্ধ ও সম্ভাবনাময় একটি উপজেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন কর্মসূচির সুফল জৈন্তাবাসীকে পৌঁছে দিতে তিনি কৃষি জনগুরুত্বপূর্ণ এলাকায় ৭/৮ টি খাল খনন করার জন্য পানি সম্পদ মন্ত্রীর প্রতি আহ্বান জানান। 

 

এর আগে দুই মন্ত্রী জৈন্তাপুরে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, ডিবিরহাওর, লালশাপলা বিল, জৈন্তাপুর, পর্যটন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ