জকিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ জুলাই, ২০২৬ ৯:১৫ অপরাহ্ন
সিলেটে ফ্যামিলি কার্ড শুমারির কাজে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে দশটার দিকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ সময় ছিলো এদিন বিকেল তিনটা পর্যন্ত। এ নিয়ে বিতর্কের মধ্যে মধ্যে পড়েন ইউএনও রুবাইয়াৎ। অবশ্য শুক্রবার (২৪ জুলাই) সিদ্ধান্ত পরিবর্তন করে আরও তিনদিন আবেদনের সময় বাড়ানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন করা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ করা হবে। গত ২১ জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপত্র বিতরণ ও জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল মঙ্গলবার (২১ জুলাই) থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই)। অথচও বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক আইডি ও সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় রাত ৯টা ৪৫ মিনিটে। পরে এটি যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন যে, এত স্বল্প সময়ে অধিকসংখ্যক যোগ্য প্রার্থীর কাছে তথ্য পৌঁছানো সম্ভব নয়। অনেকে এটিকে অপরিকল্পিত সিদ্ধান্ত বলেও অভিহিত করেন।
সাংবাদিক নাবিল হোসেন তার ফেসবুক আইডিতে লিখেন, ‘ফ্যামিলি কার্ড এই সরকারের ড্রিম প্রজেক্ট। তবে সিলেটে শুরুতেই দেখা দিলো বিভ্রান্তি। সিলেটে সদর উপজেলা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের শেষ সময় ছিলো গতকাল বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বৃহস্পতিবার রাতে। অর্থাৎ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদনের আর সুযোগ নেই। এখানে সদর উপজেলার ফেসবুক পেজের ছবিও দিয়ে রাখলাম।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার ফেসবুক পোস্টের নিচে রুবেল নামে একজন লিখেন, ‘আগে থেকে সব সিলেক্ট হয়ে গেছে। এখন শুধু নিয়ম রক্ষা।’
জাহাঙ্গীর আহমদ নামে একজন লিখেছেন, ‘দায়িত্বশীল জায়গা থেকে এরকম গুরুত্বহীন কাজ আপনার থেকে মানায় না’
এ অবস্থায় শুক্রবার রাতে সিদ্ধান্ত পাল্টায় উপজেলা প্রশাসন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলা প্রশাসন আরেকটি বিজ্ঞপ্তিতে জানায়, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী না পাওয়ায় আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই (রবি, সোম ও মঙ্গলবার) আবেদন করার সুযোগ বর্ধিত করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও খোশনূর রুবাইয়াৎ-এর বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাড়া দেননি।
তবে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তিনি জানান, ‘সিলেট সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের ডাটা কালেকশন এর জন্য জন্য চাহিত সংখ্যক আবেদনকারী পাওয়া না যাওয়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন করার সুযোগ আগামী রবি, সোম ও মঙ্গলবার (২৬ থেকে ২৮ জুলাই) বর্ধিত করা হলো।’
উল্লেখ্য, বিজ্ঞপ্তি অনুযায়ী, তথ্য সংগ্রহকারী পদে অন্তত এইচএসসি বা সমমান পাস এবং সুপারভাইজার পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তথ্য সংগ্রহকারীদের মধ্যে ৫০ শতাংশ নারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
ফ্যামিলি কার্ড, সিলেট সদর উপজেলা, খোশনূর রুবাইয়াৎ, নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন সময়সীমা